মাউশির রাজশাহী অঞ্চলের দুই কর্মকর্তাকে ওএসডি

০১ ডিসেম্বর ২০২২, ০২:১২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন এবং সহকারী পরিচালক সহকারী অধ্যাপক আবু রেজা আজাদকে ওএসডি করা হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই দুই কর্মকর্তার ওএসডির আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক এবং সহকারী পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এই সময়ের মধ্যে অবমুক্ত না হলেও তাদের অবমুক্ত হিসেবে ধরা হবে। 

প্রসঙ্গত, অধ্যাপক কামাল হোসেন এবং অধ্যাপক রেজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের অভিযোগে রাজশাহী অঞ্চলের শিক্ষকরা বিক্ষোভ করেন। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এই দুই কর্মকর্তাকে ওএসডি করা হলো।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬