শিক্ষকদের মুক্তপাঠের ‘মাই গভ ওরিয়েন্টেশন কোর্স’ করার নির্দেশ

০২ নভেম্বর ২০২২, ০৯:০৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সব অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি কলেজ ও সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠ’ এর মাধ্যমে ‘মাই গড ওরিয়েন্টেশন কোর্স’ সম্পন্নকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘হাতের মুঠোয় সরকারি সেবা’ বাস্তবায়নের লক্ষ্যে A2i ও Cabinet Division এর তত্তাবধানে মাউশি অধিদপ্তরের সেবাসমূহ শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের জন্য মাই গভ প্লাটফর্ম ব্যবহারের কার্যক্রম চলমান রয়েছে। এই মাই গভ প্লাটফর্ম ব্যবহার করে মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট অংশীজন সংশ্লিষ্ট সেবার জন্য অনলাইনে আবেদন এবং সেবা নিতে পারছেন।

তবে নাগরিকগণের দাখিলকৃত আবেদনসমূহ মাইগভ প্লাটফর্মের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে একজন সরকারি কর্মচারির জন্য এ বিষয়ে একটি ওরিয়েন্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ মাইগড প্লাটফর্ম সম্পর্কে দ্রুততম সময়ে অনলাইনে একটি ধারণা পেতে পারেন এ লক্ষ্যে ই-লার্নিং প্লাটফর্ম 'মুক্তপাঠ' এ 'মাইগভ ওরিয়েন্টেশন কোর্স’ প্রস্তুত করা হয়েছে।

কোর্সটি সফলভাবে সম্পন্ন হলে মাইগভ প্লাটফর্মের প্রায়োগিক ব্যবহার ও সেবাপ্রদান কৌশল রপ্ত করতে পারবেন। এমতাবস্থায়, মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল অফিস, সরকারি কলেজ এবং সরকারি স্কুলে কর্মরত কর্মকর্তা ও শিক্ষকগণ ই- লার্নিং প্লাটফর্ম 'মুক্ত পাঠ' এর মাধ্যমে 'মাই গভ ওরিয়েন্টেশন কোর্স সম্পন্নের জন্য অনুরোধ করা হলো।’’

কোর্সটির ওয়েব লিংক: https://muktopaath.gov.bd/course-details/858

ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
কলেজছাত্রীর ভিডিও ধারণকে কেন্দ্রে করে নবীগঞ্জে রক্তক্ষয়ী সং…
  • ২২ মার্চ ২০২৬
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
  • ২২ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পারকি সমুদ্রসৈকতে
  • ২২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ড. আরিফ চৌধুরী গ্র…
  • ২২ মার্চ ২০২৬
রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence