শিক্ষা ভবনে মাউশির ইন্টারনেট সেবা বন্ধ হচ্ছে

০২ নভেম্বর ২০২২, ০৪:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
শিক্ষা ভবন

শিক্ষা ভবন © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে মাউশি কর্তৃক সরবরাহকৃত ইন্টারনেট সেবা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে শিক্ষা ভবনে মাউশি কর্তৃক ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। এই সময়ের পর নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সেবা চালু রাখতে হবে।

বুধবার (৩ নভেম্বর) মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে ৩১ ডিসেম্বর এর পর থেকে মাউশি কর্তৃক ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব হবে না। রাজস্বভুক্ত ব্যয় থেকে প্রকল্পের ইন্টারনেট সরবরাহে অডিট আপত্তি হবে, বিধায় প্রকল্পে মাউশি কর্তৃক ইন্টারনেট সরবরাহ চলমান রাখা সম্ভব হচ্ছে না।’’

এতে আরও বলা হয়, ‘‘শিক্ষাভবনে মাউশির প্রকল্পসমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ৩১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে ইন্টারনেট এর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’’

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬