ঢাবির ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন

২৩ জুলাই ২০২০, ০৮:১৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের মুলতবিকৃত বার্ষিক অধিবেশন ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত অধিবেশনে সর্ব সম্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়।

সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেটের এই মুলতবি অধিবেশনের আয়োজন করা হয়।

সিনেটের এই মুলতবি অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২০২০-২০২১ অর্থ বছরের ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত বাজেট এবং ২০১৯-২০২০ অর্থ বছরের ৮৪৫ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। অধিবেশনে এই বাজেট গৃহীত ও অনুমোদিত হয়।

সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, মাস্টার প্ল্যান প্রণয়ন ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে নানাবিধ কর্মপ্রয়াস ও উদ্যোগ অব্যাহত রয়েছে। করোনাকালীন ও করোনাত্তোর সমস্যা মোকাবেলা করে শিক্ষার্থীদের সুরক্ষা প্রদান এবং শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিতকরার লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিজ্ঞান সম্মত উপায়ে ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে । মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রাথমিক বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি।

বাজেট অধিবেশনে মেহের আফরোজ চুমকি এমপি, ড. আবদুস সোবহান মিয়া এমপি, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সম্মানিত সিনেট সদস্যগণ বক্তব্য প্রদান করেন।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close