গবেষণায় বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা, ব্যয় করতে পারেনি ঢাবি

২৩ জুলাই ২০২০, ১২:৫২ PM

© ফাইল ফটো

বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ টাকা৷ কিন্তু বরাদ্দের পুরো টাকা ব্যয় করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন বসবে৷ এতে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের বাজেট এবং ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হবে৷

বিশ্ববিদ্যালয়ের এই সংশোধিত বাজেটে গবেষণা খাতে ব্যয় দেখানো হয়েছে ৩৭ কোটি ৭২ লাখ টাকা৷ এছাড়া গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ২০২০-২১ অর্থবছরের জন্য ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। আজ সিনেট অধিবেশনে তা চূড়ান্ত হবে৷

বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুদান রয়েছে ৭৪৮ কোটি ৬ লাখ টাকা। আর শিক্ষার্থীদের ফি, ভর্তি ফরম বিক্রি, বেতন-ভাতা, সম্পত্তিসহ নিজস্ব খাত থেকে ৭১ কোটি টাকা আয় দেখানো হচ্ছে। এ দুই খাত থেকে ৮১৯ কোটি ছয় লাখ টাকা আয় হওয়ায় ঘাটতি থাকবে ৫০ কোটি ৫০ লাখ টাকা৷

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে বাজেটের আকার ছিল ৮১০ কোটি ৪২ লাখ টাকা৷ গবেষণায় বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ টাকা বা মোট বাজেটের পাঁচ দশমিক চার শতাংশ৷ তার আগের অর্থবছরে বরাদ্দ ছিল ছয় দশমিক ৬৬ শতাংশ৷

বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরের বাজেটে শিক্ষকদের বেতন বাবদ ১৩৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে৷ এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য ব্যয় হবে যথাক্রমে ৬৩ কোটি ৫০ লাখ ও ৬৫ কোটি টাকা৷ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাবদ বিশ্ববিদ্যালয়ের ব্যয় হবে ২১৫ কোটি ৭৭ লাখ টাকা।

এদিকে বাজেটের মুখবন্ধে করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আর্থিক তথ্যাদি পুরোপুরি সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিদায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন৷ তিনি বলেছেন, অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে৷ এছাড়া সরকারের দৃষ্টিভঙ্গির অভাবে শিক্ষা ও গবেষণা ব্যাহত হচ্ছে বলেও দাবি করেছেন কোষাধ্যক্ষ।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬