ঢাবি উপাচার্যের পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন

২০ মে ২০২০, ০৩:২৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের গাছ কাটা ও ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশনকে সমর্থন করায় তার পদত্যাগ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। 

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে ঢাবি শাখার সভাপতি আবু রায়হান খান ও সাধারন সম্পাদক সালমান ফারসি এ পদত্যাগ দাবি করেন।

এসময় আবু রায়হান খান বলেন, বর্তমান উপাচার্য সম্পূর্ণ সরকারের তাঁবেদারি করছে। আমরা অতিসত্বর তার পদত্যাগ চাই।

তিনি আরো বলেন, আমরা উপাচার্যের কাছে পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল স্টেশন হলে শিক্ষার্থীদের কি সমস্যা হবে তা তুলে ধরেছি।

সাধারন সম্পাদক সালমান ফারসি উপাচার্যকে অযোগ্য দাবি করে বলেন, আমরা জানি গণবুদ্ধিজীবী আহমদ দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্যকে নিয়ে "গাভী বৃত্তান্ত" লিখেছেন। আজ উনি বেচে থাকলে 'মেট্রো বৃত্তান্ত' লিখতেন এতে সন্দেহ নেই।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রকম উপাচার্য আছে বলেই বিশ্ববিদ্যালয় আজ নামকাওয়াস্তে স্বায়ত্তশাসন ভোগ করছে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬