ঢাবিতে করোনা পরীক্ষা বিপদজনক: অধ্যাপক আফতাব উদ্দিন

৩০ এপ্রিল ২০২০, ০৫:২৯ PM

© ফাইল ফটো

আগামী শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হতে পারে। করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত টেকনিক্যাল কমিটির জরুরি বৈঠক শেষে একথা জানানো হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা খাল কেটে কুমির আনা হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আফতাব উদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য হুমকি বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রক্টর মহোদয় যেদিন লকডাউন হলো, সেদিন চারিদিকে বাঁশের বেড়া দিয়েছেন আমাদের সুরক্ষার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন, আর যাই হোক শিক্ষা প্রতিষ্ঠান এখন না খুলতে। প্রধানমন্ত্রী তো জোর করেননি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপদজনক বিষয় নিয়ে কাজ করতে। এটা তো অধ্যাপকদের কাজ না।’

তিনি আরো বলেন, ‘অধ্যাপকদের কাজ হচ্ছে গবেষণা করা। পরে সুবিধামত ল্যাব তৈরি করে সেটাপ করে এগুলো করা। কিন্তু এখানে কিসের সেটাপ। এখানে কোন এক্সপার্ট দিয়ে ল্যাব তৈরি করা হচ্ছে না। এরা তড়িঘড়ি করে এসব করছে। এখানে যে এক্সপার্ট, তাকে আমি আনএক্সপার্ট বলবো। আমাদের যে ল্যাব তৈরি হচ্ছে তা সিনপ্রোভ ল্যাব না, লিক প্রোভ না।’

অধ্যাপক ড. আফতাব উদ্দিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় জনবহুল এলাকা। পরীক্ষার নেগেটিভ প্রেসারের জন্য এডজাস্ট দিতে হয়। তা কোনদিকে দেবে? কারণ আমরা এখানো সঠিকভাবে জানিনা এই ভাইরাস কীভাবে ছড়ায়। এটা নিয়ে অনেক কনফিউশন আছে। যেখানে আমরা বিপদজনক অবস্থায় আছি। সেখানে কেন তারা এটি নিয়ে উঠেপড়ে লেগেছে, তা বুঝতে পারছিনা।’

তিনি আরো বলেন, ‘এই বিষয়টি নিয়ে কারা যে কাজ করছে, তা বুঝতে পারছিনা। এই কাজটির মাধ্যমে উপাচার্যকে বিপদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। এ কাজ আমাদের হুমকির মধ্যে ফেলে দেবে। এটা আমাদের জন্য খুবই বিপদজনক। এটা আমাদের জন্য বিপদ বয়ে আনতে পারে।’

শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে হারাল হাল সিটি
  • ২৩ আগস্ট ২০২৬
পিক্সেল ১১ সিরিজে থাকছে যেসব চমক
  • ২৩ আগস্ট ২০২৬
আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়
  • ২৩ আগস্ট ২০২৬
স্ত্রীর আর্তনাদ লুকাতে ছাড়া হয় উচ্চশব্দের গান—শরীরে গরম কাস…
  • ২৩ আগস্ট ২০২৬