অসচ্ছল শিক্ষার্থীদের পাশে জিএস রাহিম সরকার

২৮ এপ্রিল ২০২০, ০৫:২০ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে টালমাটাল হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। করোনার কারণে অসহায় হয়ে পড়েছে বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষ।

করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া ৪২ জন শিক্ষার্থীকে আর্থিক সাহায়তা প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের জিএস রাহিম সরকার। শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাবার কিনে নেওয়ার মত অর্থ পাঠিয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সব কিছু লকডাউন থাকায় পরিবারের আয়-উপার্জন নেই। খাবার নিয়ে চিন্তায় ছিলাম। আমাদের পাশে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শিক্ষার্থীদের পাশে দাড়াতে পেরে উচ্ছ্বসিত বলে জানান জিএস রাহিম সরকারও। তিনি বলেন, হলের কোন শিক্ষার্থীর পরিবার না খেয়ে থাকবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষার্থীর পাশে দাড়ানোর জন্য।

শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে হারাল হাল সিটি
  • ২৩ আগস্ট ২০২৬
পিক্সেল ১১ সিরিজে থাকছে যেসব চমক
  • ২৩ আগস্ট ২০২৬
আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়
  • ২৩ আগস্ট ২০২৬
স্ত্রীর আর্তনাদ লুকাতে ছাড়া হয় উচ্চশব্দের গান—শরীরে গরম কাস…
  • ২৩ আগস্ট ২০২৬