অসুস্থ অধ্যাপক আনিসুজ্জামানকে ভর্তি করা হল হাসপাতালে

২৭ এপ্রিল ২০২০, ১০:২৭ PM

© ফাইল ফটো

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানকে। রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বার্ধক্যজনিত সমস্যায় সোমবার (২৭ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিফ কার্ডিওলোজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাবা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে। চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ল্যাবএইডে ভর্তি হয়েছিলেন। তার কিডনি ও ফুসফুসের জটিলতা রয়েছে। পরে একটু সুস্থ হলে  বাসায় নিয়ে যাওয়া হয়।’

তিনি জানান, সোমবার আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আব্বার হার্টে সমস্যা রয়েছে। সঙ্গে বার্ধক্যজনিত জটিলতা তৈরি হয়েছে। তবে গুরুতর কিছু নয়। তিনি শঙ্কামুক্ত আছেন।’

শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে হারাল হাল সিটি
  • ২৩ আগস্ট ২০২৬
পিক্সেল ১১ সিরিজে থাকছে যেসব চমক
  • ২৩ আগস্ট ২০২৬
আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়
  • ২৩ আগস্ট ২০২৬
স্ত্রীর আর্তনাদ লুকাতে ছাড়া হয় উচ্চশব্দের গান—শরীরে গরম কাস…
  • ২৩ আগস্ট ২০২৬