ঢাবির আরেক শিক্ষার্থীর করোনা পজেটিভ

২২ এপ্রিল ২০২০, ১১:৩১ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থীর শরীরে মিললো করোনাভাইরাস। বিজনেস ফ্যাকাল্টির ওই শিক্ষার্থী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

আজ বুধবার রাতে প্রক্টর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের আরেক শিক্ষার্থীর করোনা পজেটিভ এসেছে। তিনি এখন হোম আইসোলেশনে আছে। আমরা তার সাথে যোগাযোগ রাখছি।

এর আগে গত ১২ এপ্রিল সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে পরের টেস্টে তার নেগেটিভ এসেছিল।  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মানিকদির বাসায় থাকতেন।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য মতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের। এছাড়া, আক্রান্ত আরও ৩৯০ জন নতুন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৭২ জনে।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬