রামু-কক্সবাজার ছাত্র পরিষদের উদ্যোগে ‘বিশেষজ্ঞ টেলিমেডিসিন সেবা’ চালু

২২ এপ্রিল ২০২০, ১০:৩৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন রামু-কক্সবাজার ছাত্র পরিষদের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের উদ্যোগে করোনা প্রতিরোধে ‘বিশেষজ্ঞ টেলিমেডিসিন সেবা’ চালু করেছে সংগঠনটি। এছাড়া করোনা প্রতিরোধে করণীয় ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নির্দেশনা দিবে সংগঠনটি।

স্বাস্থ্য বিষয়ক জরুরি সেবা দিচ্ছেন পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার। তারা হলেন, ডা. সাইফুল ইসলাম, ডা. নাসরিন সুলতানা, ডা. আয়িশা জেরিন, ডা. এম. মিজানুর রহমান সামীর ও ডা. মুরাদ। তারা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

রামু-কক্সবাজার ছাত্র পরিষদের সভাপতি মসউদুল হাসান মিনার সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন। বিশেষজ্ঞ টেলিমেডিসিন সেবায় নিয়োজিত সকল সম্মানিত ডাক্তারগণের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে করোনা মোকাবিলায় প্রত্যেক ডাক্তার একেকজন যোদ্ধার ভূমিকা পালন করছেন। তিনি করোনা মোকাবিলায় সকলের স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬