করোনাভাইরাস শনাক্তকরণে সক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়

২৮ মার্চ ২০২০, ০৫:৪০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) করোনাভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এক যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) উপাচার্য ভবনে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, করোনাভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ জনবল ও ল্যাব সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে। তবে এই বিশেষজ্ঞ ও দক্ষ লোকবলের সর্বোত্তম ব্যবহার করার জন্য একটি সতন্ত্র ও বিশেষায়িত অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা জরুরি। এই ল্যাব করোনাভাইরাসসহ জাতীয় প্রয়োজনে অন্যান্য যে কোন ভাইরাস ও অণুজীব শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট টেস্টিং কিট উদ্ভাবনে ব্যবহৃত হবে।

বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকগণ দেশের অন্যত্র একই প্রকৃতির ল্যাব প্রতিষ্ঠা ও ল্যাব পরিচালনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের সহায়তা প্রদান করতে সক্ষম বলে সভায় জানানো হয়।

এদিকে সভায় উল্লেখিত পদক্ষেপ বাস্তবায়নে অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ডা. শাহরিয়ার নবী।

৪ সদস্য বিশিষ্ট এই কমিটি সরকারের সংশ্লিষ্ট জাতীয় কমিটির সাথে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।

বিক্ষোভস্থল খালি করতে শিক্ষার্থীদের ৩০ মিনিটের আলটিমেটাম দি…
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে সবচেয়ে সফল মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ কেউ যেন ফেঁসে…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৬ অক্টোবর ২০২৬