আরও ৯ দিন ছুটি বাড়ালো ঢাকা বিশ্ববিদ্যালয়

২৫ মার্চ ২০২০, ১২:৪৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। করোনা ভাইরাসের কারণে আজ বুধবার আরও ৯দিন ছুটি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ পূর্বঘোষিত ৩১ মার্চ তারিখের পরিবর্তে আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ২, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির নিবন্ধন শুরু, …
  • ২৩ আগস্ট ২০২৬
মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রি, কাজির বিরুদ্ধে জালিয়াতি…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬