ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: চার মামলার প্রতিবেদন ১০ মে

২৪ মার্চ ২০২০, ০৫:০১ PM

© ফাইল ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানোসহ চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। আজ এসব মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করেননি। 

তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আগামী ১০ মে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে ১৭ বারের মতো মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো।

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সময় ২০১৮ সালের ৮ এপ্রিল মধ্যরাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত উপাচার্যের বাসভবনের মূল গেটে ভাঙচুর করে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। 

তারা বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। প‌রে ১০ এপ্রিল উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা করে পুলিশ। তবে কোনো মামলাতেই আসামির নাম উল্লেখ করা হয়নি। 

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নি…
  • ২৩ আগস্ট ২০২৬
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
  • ২৩ আগস্ট ২০২৬
নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়া…
  • ২৩ আগস্ট ২০২৬
হাঁস নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
  • ২৩ আগস্ট ২০২৬
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন …
  • ২৩ আগস্ট ২০২৬
নৈয়ায়িকের ২০তম আন্তঃডিসিপ্লিন বিতর্কে চ্যাম্পিয়ন কেমিস্ট্রি
  • ২৩ আগস্ট ২০২৬