ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে শিক্ষার্থীদের অনশন স্থগিত

১৫ মার্চ ২০২০, ০৮:৫৪ PM

© ফাইল ফটো

প্রানঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে করোনার হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের বাঁচাতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশনে বসেছেন ৪ শিক্ষার্থী। এদিকে আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডাকসু নেতাদের অনুরোধে অনশনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

জানা যায়, গত কয়েকদিন ধরেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশন শুরু করেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের দাবিকে সম্মতি জানিয়ে একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেয়।

এর আগে বিকেল চারটার দিকে অনশনকারী দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শিক্ষার্থীদের পানি, জুস পান করিয়ে অনশন ভাঙান প্রক্টর, সহকারী প্রক্টর ও ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বন্ধের দাবির প্রেক্ষিতে আগামীকাল জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় পুরাতন সিনেট ভবনে সভাটি অনুষ্ঠিত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ডীন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, চীফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬