করোনাভাইরাস: আজ ঢাবির জরুরি সভা, আসতে পারে বন্ধের সিদ্ধান্ত

১৫ মার্চ ২০২০, ০৭:৪২ PM

© লোগো

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বন্ধের দাবির প্রেক্ষিতে আজ সোমাবার জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় পুরাতন সিনেট ভবনে সভাটি অনুষ্ঠিত হবে। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ডীন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, চীফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। 

এ তথ্য নিশ্চিত করে রবিবার রাতে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে সভায় বসছে প্রশাসন। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের প্রয়োজনে কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হবে।

এদিকে, গত শনিবার থেকে চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশন করছিলেন। পরে রবিবার সন্ধ্যায় প্রক্টরের আশ্বাসে অনশন ভাঙ্গেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ডাকসু।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬