করোনা ভাইরাস: ক্যাম্পাস বন্ধসহ ৫ দফা দাবি ডাকসুর

১৫ মার্চ ২০২০, ০৬:৫৮ PM

© টিডিসি ফটো

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা বা গ্রীষ্ককালীন ছুটি এগিয়ে আনা; আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবানের ব্যাবস্থা করা; বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরণের সভা সমাবেশ, সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা; অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আপৎকালীন মেডিকেল ইউনিট স্থাপন এবং বিশ্ববিদ্যালয় এলাকায় গণজমায়েত ও গণপরিবহন নিয়ন্ত্রণ করা।

সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল প্রিয়ম, এই পরিচয়ই জীবনের…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২৩ আগস্ট ২০২৬