দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ঢাবিতে মানববন্ধন আজ

১৫ মার্চ ২০২০, ১২:২৭ AM
মানববন্ধনের ব্যানার

মানববন্ধনের ব্যানার © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে এইচএসসি ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি অংশ। আজ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে ফেসবুক কেন্দ্রীক ‘ঢাবিতে সেকেন্ড টাইম চাই’ গ্রুপের আহবায়ক ও সেকেন্ড টাইম আন্দোলনের সমন্বয়ক এখতিয়ার আবিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন।

এখতিয়ার আবিদ বলেন, একজন চাকরিপ্রার্থী যেখানে একাধিকবার তার স্বপ্ন ভঙ্গ হওয়ার পরেও আবার সুযোগ পান সেখানে আমরা সবেমাত্র শুরু করেছি। ভর্তি পরীক্ষায় আমাদের প্রথমবার হয়তো বুঝতে ভুল হয়েছে। তাই বলে একবারেই সুযোগ বন্ধ করে দেওয়াটা অযৌক্তিক। আমরা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

সেকেন্ড টাইম আন্দোলনের আহবায়ক হাসান সজল বলেন, শুধুমাত্র ঢাবিসহ হাতেগোনা কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া প্রায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। সমন্বিত কিংবা গুচ্ছ পদ্ধতির আগে। আমরা চাই ঢাবি যেহেতু সমন্বিততে যাচ্ছে না তাই ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ করে দিবে।

জানা গেছে, ২০১৪ সালে থেকে ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বন্ধ করে দেয় তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রশাসন। এরপর থেকে একে একে চবি, রাবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। ঢাবিসহ অন্যান্য এসব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি উঠে এবং আন্দোলন-সংগ্রাম করে সুযোগপ্রার্থী শিক্ষার্থীরা।

এদিকে এবারে ১৯-২০ শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুনভাবে আন্দোলন আহবান করা হয়েছে। ইতোমধ্যে তারা ‘ঢাবিতে সেকেন্ড টাইম চাই’ নামে ফেসবুক গ্রুপ এবং ইভেন্টের মাধ্যমে দেশব্যাপী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগপ্রত্যাশী শিক্ষার্থীদের সমর্থন আদায় করছেন। তারা ফেসবুকের মাধ্যমে সক্রিয় আন্দোলনে কথা জানিয়েছেন।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬