ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে ঢাবির ৪ শিক্ষার্থী

১৪ মার্চ ২০২০, ০৮:৫৮ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থী। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন তারা।

অনশনে যাওয়া শিক্ষার্থীরা হলেন টেলিভিশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্লাবন, কে এম তুর্য।

এ বিষয়ে হাসান বিশ্বাস বলেন, সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও তিনজন আক্রান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একবার করোনা হলে তা সাড়ানো কষ্টসাধ্য হবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হোক।

জুনাইদ হোসেন বলেন, দাবি আমাদের একটি, সেটি হলো ক্যাম্পাস বন্ধ। আমাদের চারজনের রুমে ৩০-৪০জন থাকি। ক্লাসরুমেও তাই। করোনা এমন একটি ভাইরাস তা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত হলে ঘন্টা খানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যাবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.গোলাম রব্বানীকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬