ডুসালস’র সভাপতি মিশকাত, সাধারণ সম্পাদক সিয়াম

১৩ মার্চ ২০২০, ০৭:০১ PM

© টিডিসি ফটো

মিশকাত কবিরকে সভাপতি এবং মাহমুদ সিয়ামকে সাধারণ সম্পাদক করে ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার (ডুসালস) ২০২০ সনের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সংগঠনের সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ইরফান এইচ সায়েম। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সংগঠনটির সাবেক সভাপতি এস এম খালিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ। এসময় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আনোয়ার সজিব ও সাধারণ সম্পাদক মো. জায়েদও উপস্থিত ছিলেন।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি মিশকাত কবির বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, তার বাড়ি লোহাগাড়ায়। আর সাধারণ সম্পাদক মাহমুদ সিয়াম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তার বাড়ি সাতকানিয়ায়।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ (ঢাবি) চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা শিক্ষার্থীদের এ সংগঠনটির আত্মপ্রকাশ করে। ক্যাম্পাসে এ দুই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন এবং পারস্পারিক যোগাযোগ ও ভাব বিনিময়ের উদ্দেশ্যে এ সংগঠনটি গঠিত হয়। এ কমিটির মেয়াদকাল এক বছর।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৪ …
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬