করোনা প্রতিরোধে রাব্বানীর ৭ পরামর্শ

১০ মার্চ ২০২০, ০৯:১৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস প্রতিরোধে সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই জানিয়ে করোনা থেকে বাঁচতে সাত পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এই পরামর্শ দেন রাব্বানী। ফেসবুক পোস্টে রাব্বানী লিখেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সবাই মাস্ক ব্যবহার না করে, শুধুমাত্র যাদের সর্দি-কাশি, জ্বর অনুভব হচ্ছে তারা মাস্ক ব্যবহার করুন। আর কিছু নিয়ম মেনে চলুন, ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন’।

রাব্বানীর সাত পরামর্শ

১. খাবার আগে সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন।

২. চোখ, নাক ও মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন।

৩. কাশি বা হাঁচি দেওয়ার সময় হাতের তালু ব্যবহার থেকে বিরত থেকে, কনুই অথবা টিস্যু ব্যবহার করুন।

৪. সর্দি-কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

৫. ব্যবহৃত টিস্যু সাবধানে ও দ্রুত ডাস্টবিনে ফেলে নষ্ট করে ফেলুন।

৬. হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

৭. অন্য কারো কাছে সংস্পর্শ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন।

মাসখানেকের মধ্যে প্রাথমিক আসছে নতুন নীতিমালা: ববি হাজ্জাজ
  • ২৩ আগস্ট ২০২৬
জানালার গ্রিল কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান মালামাল চুরি
  • ২৩ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ছক বা ফরম দেখুন এখানে
  • ২৩ আগস্ট ২০২৬
মাদকাসক্ত ছেলের হামলায় মা ও ভাই গুরুতর আহত
  • ২৩ আগস্ট ২০২৬
টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউন…
  • ২৩ আগস্ট ২০২৬
ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬