ঢাবিতে ফটোকপির মূল্য নির্ধারণ করে দিল ডাকসু

০৯ মার্চ ২০২০, ১০:১৬ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য ফটোকপি, প্রিন্ট ও স্পাইরালের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সোমবার (৯ মার্চ) বিকেলে ফটোকপির দোকানদারদের সাথে কথা বলে নতুন মূল্য নির্ধারণ করে দেয় ডাকসু।

নতুন দাম অনুযায়ী এখন থেকে ফটোকপি করতে ১ টাকা, সাদাকালো প্রিন্ট ২ টাকা, রঙ্গিন প্রিন্ট ৩ টাকা এবং স্পাইরাল করতে দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা করে। এই মূল্য তালিকার বাইরে কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে ডাকসুতে অভিযোগ করতে বলা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০ টায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার। তিনি বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপে সোনিয়া খান লিমা নামের একজন শিক্ষার্থী কলাভবনের পাশে থাকা ফটোকপির দোকানে ফটোকপির মূল্য বেশি রাখা হচ্ছে, এমন একটি অভিযোগ করেন। বিষয়টি ডাকসুর নজরে আসে।

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে কথা বলতে এবং ফটোকপির দাম নির্ধারণ করতে আমি, ডাকসু সদস্য ফরিদা পারভীন, রকিবুল ইসলাম ঐতিহ্য এবং মাহমুদুল হাসান ফটোকপির দোকানদার সাথে কথা বলি। ছয়টি দোকানের প্রতিনিধিদের সাথে কথা বলে ফটোকপির মূল্য তালিকা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করে দিয়ে আসি। নির্ধারিত মূল্যের বাইরে কেউ অতিরিক্ত টাকা নিলে ডাকসু বরাবর অভিযোগ করতে বলেছি।

মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
  • ২৩ আগস্ট ২০২৬
শরিফুলের আগুনে বোলিংয়ে মুগ্ধ কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬