মোদির আগমনের প্রতিবাদে বিকেলে ঢাবিতে বিক্ষোভ

০৬ মার্চ ২০২০, ০৯:২৮ AM

© ফাইল ফটো

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আনার প্রতিবাদে বিক্ষোভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ টায় রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ কর্মসূচী পালন করবেন তারা।

বিক্ষোভে ঢাবির সমমনা কয়েকটি বাম ছাত্র সংগঠনের নেতাকর্মী, ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আজকের বিক্ষোভ কর্মসূচী সফল করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ভারতের ফ্যাসিস্ট বিজেপি সরকার পুরো উপমহাদেশ জুড়েই উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে। এর উদাহরণ এনসারসি-সিএএ এর মত সাম্প্রদায়িক আইন। দিল্লিতে মুসলিমদের উপর গণহত্যা ও সহিংসতা জারি রেখেছে। এর আগে কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানকার মানুষদের উপর জাতিগত নির্যাতন-নিপীড়ন চালিয়েছে।

মোদীর হিন্দুত্ববাদী আগ্রাসন পুরো উপমহাদেশেই মুসলিম নিধনের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিস্ট কসাই মোদী গুজরাটের গণহত্যার মডেল দিল্লিতে নিয়ে এসেছে। দিল্লীতে সাম্প্রদায়িক হত্যার সময় পুলিশও হামলাকারীর ভূমিকায় অবতীর্ণ হয় (সুত্রঃ বিবিসি)। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তে ধারাবাহিকভাবে বাংলাদেশী নাগরিক হত্যা করে এসেছে। এরকম একজন সাম্প্রদায়িক সন্ত্রাসী ব্যক্তিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের মুক্তিকামী জনতা মোদীর সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম আহবায়ক ফারুক হাসান। তিনি বলেন, মুজিববর্ষে দেশের মাটিতে মোদি পা রাখলে দেশের মাটি অপপবিত্র হয়ে যাবে। আমরা কোনভাবেই এই সন্ত্রাসী মোদিকে দেশে আসতে দেব না।

জানালার গ্রিল কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান মালামাল চুরি
  • ২৩ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ছক বা ফরম দেখুন এখানে
  • ২৩ আগস্ট ২০২৬
মাদকাসক্ত ছেলের হামলায় মা ও ভাই গুরুতর আহত
  • ২৩ আগস্ট ২০২৬
টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউন…
  • ২৩ আগস্ট ২০২৬
ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬