দুই নেতাকর্মী হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

০২ মার্চ ২০২০, ১০:৩০ PM

© টিডিসি ফটো

খুলনা ও নোয়াখালীতে দুই নেতাকর্মী হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত ১০টার পর মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন। এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাবি ও বিভিন্ন আবাসিক হলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে, দুই নেতাকর্মী হত্যাকান্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সারাদেশের সকল ইউনিটকে একযোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করতে বলছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

জানালার গ্রিল কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান মালামাল চুরি
  • ২৩ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ছক বা ফরম দেখুন এখানে
  • ২৩ আগস্ট ২০২৬
মাদকাসক্ত ছেলের হামলায় মা ও ভাই গুরুতর আহত
  • ২৩ আগস্ট ২০২৬
টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউন…
  • ২৩ আগস্ট ২০২৬
ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬