ঢাবির নিয়মে সাত কলেজে ক্লাস করতে হবে শিক্ষার্থীদের

০২ মার্চ ২০২০, ১১:১৩ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মে অধিভুক্ত সাত কলেজে ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। ক্লাসে ৬০-৭৪ শতাংশ উপস্থিত থাকলে শিক্ষার্থী নন-কলেজিয়েট হিসেবে গণ্য হবে। আর ৬০ শতাংশের কম ‍উপস্থিত থাকলে শিক্ষার্থী ডিস-কলেজিয়েট হবেন। গত ২৭ ফেব্রুয়ারি সাত কলেজের অধ্যক্ষ বরাবর এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ক্লাসে কমপক্ষে ৭৫% উপস্থিতি থাকতে হবে। যে সকল শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০%-৭৪% এর মধ্যে আছে সেই সকল শিক্ষার্থীকে ‘নন-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবে এবং ‘নন-কলেজিয়েট’ ফি প্রদান করতে হবে। যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিতি ৬০% এর কম আছে সেই সকল শিক্ষার্থীকে ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবে। ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কলেজের বিভাগ কর্তৃক ভেরিফাই করার সময় পরীক্ষার্থীর উপস্থিতির শতকরা হিসাব উল্লেখ করতে হবে এবং উপস্থিতি পত্রের হার্ডকপি স্ব-স্ব বিভাগে সংরক্ষণ করতে হবে। আর নন-কলেজিয়েট ফি দিতে হবে ১৫০০টাকা। এ ফি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

জানালার গ্রিল কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান মালামাল চুরি
  • ২৩ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ছক বা ফরম দেখুন এখানে
  • ২৩ আগস্ট ২০২৬
মাদকাসক্ত ছেলের হামলায় মা ও ভাই গুরুতর আহত
  • ২৩ আগস্ট ২০২৬
টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউন…
  • ২৩ আগস্ট ২০২৬
ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬