জিপিএ-৫-এর চাপে নিরানন্দ হয়ে যাচ্ছে শিক্ষাব্যবস্থা: শিক্ষামন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৫ PM
ফিজিক্স অলিম্পিয়াডে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

ফিজিক্স অলিম্পিয়াডে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জিপিএ-৫ নিয়ে আমাদের মধ্যে উন্মাদনা আছে। জীবনের একমাত্র লক্ষ্য জিপিএ-৫ হতে পারে না। মা-বাবাদের মধ্যে জিপিএ-৫ নিয়ে যত উন্মাদনা দেখি, তাতে কষ্ট লাগে। জিপিএ-৫-এর চাপে পুরো শিক্ষাব্যবস্থা নিরানন্দ হয়ে যাচ্ছে।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের দুই দিনব্যাপী জাতীয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দশম ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ। আয়োজনের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।

কথাসাহিত্যিক ও ফিজিক্স অলিম্পিয়াড কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আজকের ছেলেমেয়েদের জীবন অনেক কষ্টের। দিনভর লেখাপড়া করেও গোল্ডেন-৫ না পেলে তারা জীবন বৃথা ভাবে। এটা একদম বাজে কথা। জিপিএ এমনিতেই আসবে। জ্ঞানের জন্য পড়তে হবে।’

ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড অব চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, ‘সাত বছর ধরে ফিজিক্স অলিম্পিয়াডের সঙ্গে আছে ডাচ-বাংলা ব্যাংক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে কোনো পুরস্কার পেলাম কি পেলাম না, তাতে কিছু যায় আসে না। শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ানোই বড় কথা। শিক্ষার্থীরা কিছু শিখতে পারলেই এই অলিম্পিয়াডের সাফল্য।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুস সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন তোফায়েল আহমেদ চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিজিক্স অলিম্পিয়াড জাতীয় উৎসবের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি খোরশেদ আহমেদ।

জানালার গ্রিল কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান মালামাল চুরি
  • ২৩ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ছক বা ফরম দেখুন এখানে
  • ২৩ আগস্ট ২০২৬
মাদকাসক্ত ছেলের হামলায় মা ও ভাই গুরুতর আহত
  • ২৩ আগস্ট ২০২৬
টিএসসি নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণসহ ১৩ দাবি সেন্ট্রাল ইউন…
  • ২৩ আগস্ট ২০২৬
ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬