নরেন্দ্র মোদিকে প্রতিহত করব: নুর (ভিডিও)

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৪ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানের ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে এদেশে আসতে দেওয়া হবে না জানিয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সন্ত্রাসী মোদি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশে আসে তাহলে এটা এদেশের মানুষকে অপমান করা হবে। জাতির পিতার প্রতি অসম্মান করা হবে। এরকম একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে জাতির জনকের পবিত্র অনুষ্ঠানে নিয়ে আসলে বাঙলার ছাত্র সমাজ সেটা প্রতিহত করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে সহিংস হামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের মানুষের প্রতি আহবান ভিপি নুরুল হক নুর বলেন, ভারতে যে সাম্প্রদায়িক বিভাজন তার প্রভাব যেন আমাদের দেশে না পড়ে। একজন হিন্দু কিংবা একজন মুসলমান যদি কাউকে কটূক্তি করে সে কখনোই এ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। সুতরাং একজনের কারণে কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে অপবাদ দিবেন না।

নুরুল হক নুর বলেন, আমরা বলেছি ভারতের চেয়ে বাংলাদেশ অনেক দিকে থেকে এগিয়েছে। ভারতে মানুষ এখনো খোলা যায়গায় মলত্যাগ করে। যে তুলনায় বাংলাদেশের মানুষ অনেক সভ্য হয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে ভারতে অনেক কিছু শেখার আছে। ভারতে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আমরা আহবান জানাবো, অন্ধভাবে ভারত শোষণের নীতি বাদ দিয়ে আপনারা আন্তর্জাতিকভাবে জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করার জন্য বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. রাশেদ খান বলেন, দেশ এবং দেশের বাহিরে যেখানেই কোন সাধারণ মানুষ তথা সাধারণ শিক্ষার্থী তার অধিকার থেকে বঞ্চিত হয় কিংবা অবহেলিত হয় সেখানেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের পাশে দাড়ায়। আজ ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা বলতে চাই, ভারত আমাদের বন্ধ রাষ্ট্র, কিন্তু মোদি আমাদের বন্ধু নয়। ভারতে মোদি সরকার যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করেছে তা এ বাঙলার ছাত্র সমাজ মেনে নিবে না।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসু ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, মশিউরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাশ করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা 
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ২৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবির হলে ধারাবাহিক চুরি, কাটা হয়েছে ১৫ কাপড়—৩ বিড়াল হ…
  • ২৩ আগস্ট ২০২৬