পথশিশুদের স্কুলে ক্লাস নেবেন রাব্বানী

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের লেখাপড়া শেখানোর উদ্দেশ্যে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো ‘পদ্ম স্কুল’৷ আগামীকাল মঙ্গলবার বেলা ১টায় স্কুলটির প্রথম ক্লাসে শিক্ষক হিসেবে তিনি উপস্থিত থাকবেন ডাকসু জিএস গোলাম রাব্বানী।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য টুমরো’র যৌথ উদ্যোগে পদ্ম স্কুলের আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়।

পরে ডাকসু জিএস গোলাম রাব্বানী ফেসবুক পোস্টে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই স্কুলটি পরিচালিত হবে। টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে প্রাথমিকভাবে সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার দুইদিন ক্লাস চলবে। পরবর্তীতে ভালো সাড়া পাওয়া গেলে ক্লাস তিনদিন করা হবে বলে জানান তিনি।

এদিকে স্কুলটি সুন্দরভাবে পরিচালনার জন্য ডাকসু পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।

ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সমাজের সুহৃদগণ চাইলে, পথশিশুদের একটা সুন্দর আগামী উপহার দিতে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারেন। মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য।

বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাশ করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা 
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ২৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবির হলে ধারাবাহিক চুরি, কাটা হয়েছে ১৫ কাপড়—৩ বিড়াল হ…
  • ২৩ আগস্ট ২০২৬