চাঁদাবাজি দায়ে আটক ঢাবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩০ PM

© টিডিসি ফটো

হাইকোর্ট এলাকায় বালি ভর্তি ট্রাক থেকে চাঁদাবাজি সময় হাতেনাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ শান্ত (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ আল আমিন (শিক্ষাবর্ষ ২০১৭-১৮)।

অভিযুক্ত এই দুই শিক্ষার্থীকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদান করতে বলা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার হাইকোর্টের পাশে পানির পাম্পের নিকটে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাকের চালক ও সুপারভাইজারকে মারধর করা হয়। এসময় তাদের হাতে কোন নগদ টাকা না থাকলেও বিকাশ থেকে পিন নম্বর নিয়ে সব টাকা ছিনিয়ে নেয় ওই দুই শিক্ষার্থীরা। পরবর্তীতে ট্রাকের একজন কৌশলে পাশে অবস্থানরত পুলিশকে জানালে পুলিশ আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টটরিয়াল টিমের সহায়তায় ওই দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসে।

ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে খেলা নিয়ে যা জানাল ব্রাজিলের প্রতিনিধিদল
  • ২৩ আগস্ট ২০২৬
জামালপুরে ১৩ বস্তা পচা মাংস উদ্ধার, আটক ৫
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সংসদীয় কমিটিতে সরকারি দল নিজেদের মতো সিদ্ধান্ত নেয় ও চাপিয়…
  • ২৩ আগস্ট ২০২৬