বাংলা যেন সার্বজনীন ভাষা হয়: ঢাবি উপাচার্য

২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪ AM

© ফাইল ফটো

আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি। বাংলা যেন শুধু সাহিত্যের ভাষা না হয়, এই ভাষা হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা, প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই বাংলা আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. আক্তারুজ্জামান বলেন, বিশ্বের অনেক নৃগোষ্ঠীর ভাষা নিগৃহীত হচ্ছে। ভাষা আন্দোলনের মৌলিক দর্শন ছিল অসাম্প্রদায়িক, সার্বজনীন ও সব জাতি সত্ত্বার মানুষকে সুরক্ষা দেয়া। আমাদের ভাষার মর্ম তখনই বাস্তবে আসবে যখন বাংলা ভাষা হবে সার্বজনীন। বাংলা ভাষা যেন শুধু সাহিত্যে সীমাবদ্ধ না থাকে। এটা যেন সার্বজনীন ভাষা হয়, বাংলা যেন বিজ্ঞান ও চিকিৎসার ভাষা হয়। যদি এটা করতে পারি তবেই এ ভাষার মর্ম আসবে।

মাও সেতুংকে নিয়ে কৌতুক, চীনে দুই স্পনসর হারালেন এমবাপ্পে
  • ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় পুলিশের জালে এমপির ছেলে
  • ২৭ অক্টোবর ২০২৬
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের নতুন অভিযোগ, নির্বাচনের আগে ফের …
  • ২৭ অক্টোবর ২০২৬
জবির বাসে সিট নিয়ে বিরোধ, জুনিয়রকে মারধরের অভিযোগ সিনিয়রের …
  • ২৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
  • ২৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের এইচএসসির ফল ৩ উপায়ে, যেভাবে দেখবেন
  • ২৭ অক্টোবর ২০২৬