নুরদের ওপর হামলা: জামিনে মুক্ত মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা

১২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকস) সহ-সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ দুজনকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অপর আসামি হলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইযাসির আরাফাত তূর্য।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু এবং ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।

গত ২২শে ডিসেম্বর ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় নুরসহ আহত হন প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন ২৩শে ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ তিনজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪শে ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এই তিনজনকে তিনদিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৮শে ডিসেম্বর তাদের কারাগারে পাঠানো হয়।

ডাকসু ভিপিসহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২৪শে ডিসেম্বর শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দীন বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence