উপাচার্যের বাসভবনে হামলা, ফের পিছিয়েছে প্রতিবেদন দাখিলের তারিখ

১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৯ PM

© ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও গাড়ি পোড়ানোসহ দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আগামী ২৩ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। ফলে ১৬তম বারের মতো মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মামলাগুলোর প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে শাহবাগ থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা মামলার প্রতিবেদন দাখিল করেননি। এজন্য তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।

২০১৮ সালের ১০ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা দায়ের করে পুলিশ। তবে কোনো মামলাতে আসামির নাম উল্লেখ করা হয়নি।

আন্দোলনের সময় ২০১৮ সালের ৮ এপ্রিল রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত ভিসির বাসভবনের মূল গেট ভেঙে ফেলে। দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে তারা। এসময় বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাংচুর চালায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬