বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগ চালু রাখার দাবি ঢাবিতে

১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে সংহতি সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে সংহতি সমাবেশ করেন তারা।

ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র দীপু কুমার দেব এর সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, ড. ঈশানী চক্রবর্তী।

মেসবাহ কামাল বলেন, ‘ইতিহাস মানবসভ্যতার ধারাবাহিকতা, প্রগতি এবং বিকাশকে ধারণ করে। তাই ইতিহাসের শিক্ষক মানবসভ্যতার শুধু পরিব্রাজকই নয়, মানবসভ্যতার ধারক ও বাহক। ইতিহাস অনুশীলনের মাধ্যমে, চর্চা করার মাধ্যমে একজন ইতিহাসবিদ ইতিহাস চেতনাকে ধারণ করে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ইতিহাস সমিতি, জন ইতিহাস চর্চা কেন্দ্র, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, ইতিহাস একাডেমিসহ আমাদের যত সংগঠন রয়েছে সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যা কিছু করা দরকার প্রয়োজনে আমরা সবকিছু করব।’

মেসবাহ কামাল আরো বলেন, ‘আমরা বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানায়। তারা তাদের দাবি নিয়ে কাজ চালিয়ে যাক তা আমাদের প্রত্যশা। আর আমরা তাদের পাশে সবসময় থাকব। ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে আমরা ইউজিসির কাছে, শিক্ষামন্ত্রীর কাছে এবং প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাব।’

ঈশানী চক্রবর্তী বলেন, ‘ইতিহাস বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাসের উপর অর্থনীতি, রাজনীতিসহ সবকিছু দাড়িয়ে আছে।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক প্রগতিশীল, অবাধ জ্ঞান চর্চার কেন্দ্র। শুধু সার্টিফিকেট দেওয়া বিশ্ববিদ্যালয়ের কাজ নয়। বিশ্ববিদ্যালয়কে অবাধ জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ইতিহাস বিভাগের গুরুত্ব অনস্বীকার্য।’

ঈশানী চক্রবর্তী আরো বলেন, ‘আমরা সবসময় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের পাশে থাকব। তাদের স্বপ্ন পূরণ করার অঙ্গীকার হোক মুজিববর্ষের অঙ্গীকার।

সংহতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, ড. প্রদীপ চাঁন দুগার প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ এবং বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী সহ প্রায় শতাধিক শিক্ষার্থী সংহতি সমাবেশ উপস্থিত ছিলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬