নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পাশে নিজ বিভাগের সহপাঠীরা

২৩ জানুয়ারি ২০২০, ১০:৪৫ AM

© টিডিসি ফটো

‘শিবির সন্দেহে’ ছাত্রলীগের হাতে নির্মমভাবে মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন নিজ বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন শুরু করেছেন তারা। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ওই মানববন্ধন আয়োজন করে। পরে অন্য বিভাগের শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন। এসময় মারধরে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। 

এসময় তারা স্লোগান দেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান’, ‘সন্ত্রাসের কালো হাত ভেঙ্গে দাও’, ‘ভিসি, প্রক্টর, প্রভোস্ট করে কি, খায়-দায় ঘুমায় নাকি?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘কিছুদিন আগেই বুয়েটে আবরার একইভাবে মারধরের শিকার হয়েছেন। এখন আমাদের একজন সহপাঠী নির্যাতনের শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং মারধরকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এই ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসের ঠাই হবে না।’

তারা বলেন, ‘শিক্ষকদের উপস্থিতিতে তাদেরকে মারা হয়েছে। ওই শিক্ষকদেরও বিচার হওয়া উচিৎ। কেউ শিবির করলে তার জন্য প্রশাসন ব্যবস্থা নেবে। তারা কীভাবে মারে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এদিকে হামলার শিকার শিক্ষার্থী মো. মুকিম চৌধুরী বিচারের দাবিতে গতকাল থেকেই অবস্থান নিয়েছেন রাজু ভাস্কর্যে। বুধবার শাহবাগ থানা থেকে ছাড়া পেয়ে বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান শুরু করেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ওই ভুক্তভোগী শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার উপর যে নির্যাতন হয়েছে এর বিচারের দাবিতে এখানে বসেছি। কিছু বানোয়াট স্ক্রিনশট দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। 

এদিকে অনশনরত ওই শিক্ষার্থীকে হলে ফিরিয়ে আনতে রাতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে ভুক্তভোগী ওই ছাত্রের প্রশ্নের মুখে পড়েন হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। ওই ছাত্র বলেন, পুলিশ কেন আমাকে হাসপাতালে নিয়ে গেল, হলের কোন আবাসিক কেন নিল না? তার বক্তব্য, ক্যাম্পাসে আমার নিরাপত্তা নেই, হলে যাব কীভাবে?

এ সময় হল প্রোভোস্ট ওই ছাত্রকে হলে ফেরা কিংবা বাসায় যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, পরবর্তীতে কোন ধরনের সমস্যা হলে তার দায়-দায়িত্ব আমি নেব। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। যদিও সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত হলে ফিরতে অস্বীকৃতি জানান ওই ছাত্র।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬