ছাত্রলীগের চেয়ে ভয়ঙ্কর ঢাবি প্রক্টর: নুর

২২ জানুয়ারি ২০২০, ০৪:১৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রলীগের চেয়ে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক। এছাড়া প্রক্টরের পদত্যাগ, গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধ, প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিট দেয়াসহ ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। জহুরুল হক হলে ৪ শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে নুরুল হকের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। সমাবেশটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং একাডেমিক বিল্ডিং প্রদক্ষিণ করেন তারা।

নুরুল হক জহুরুল হক হলের সামনে দাঁড়িয়ে বলেন, দলকানা প্রশাসন ছাত্রলীগের নির্মম নির্যাতনের পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জহুরুল হক হলে গতকাল রাতে চারজনকে ছাত্রলীগ নির্যাতন করে। তারা বেধড়ক পিটিয়েছে। যে নির্যাতন করেছে তা আমি শাহবাগ থানায় গিয়ে দেখেছি। তাদেরকে আবরারের মত পিটিয়েছে। হাতুড়ি দিয়ে, স্টাম্প দিয়ে পিটিয়েছে। হয়তো এই চারজনের মধ্যে কেউ একজনের আবরারের মতো পরিণতি হতে পারত।

তিনি আরো বলেন, ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন থেকে কেউ রেহাই পাচ্ছে না। আমি ভিপি হয়েও ডাকসু ভবনের নির্যাতনের শিকার হয়েছি। তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? এই সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য করা হয়েছে। আপনারা সন্ত্রাসবিরোধী ছাত্রলীগের নেতৃত্বে হলে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরি…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রাথমিকে অর্ধলাখ সহকারী শিক্ষক নিয়োগ দরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যা, ওসি প্রত্যাহার
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল ১৪১ কিমির ভাড়া ৪০০ টাকা, কক্সবাজার-সেন্টমার্টিন…
  • ২৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 
  • ২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো…
  • ২৮ অক্টোবর ২০২৬