ফের সময় বাড়িয়েছে ডাকসুতে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি

২১ জানুয়ারি ২০২০, ১১:১১ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক এবং তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনায় তদন্তের সময় ফের বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত কমিটি আরও ১০ কার্যদিবস অতিরিক্ত সময় নিচ্ছে। দু’দফায় ১৬ কার্যদিবস শেষ করলেও প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি ৷

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ইতিমধ্যে ২২ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অতিরিক্ত সময় নেওয়া হয়েছে তদন্তের স্বার্থেই।’ তদন্ত শেষে ওই ঘটনার প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি৷

ওই দিনের হামলার ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহবায়ক ছাড়া অন্য সদস্যরা হলেন শামসুন নাহার হলের প্রভোস্ট সুপ্রিয়া সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মিজানুর রহমান ও সহকারী প্রক্টর মুহাম্মদ মাঈনুল করিম।

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এর পরদিন ঘটনা তদন্তে কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপর্ক্ষ। ছয় কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও নতুন করে সময় বাড়িয়ে নেয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির আহবায়ক আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

তদন্তের জন্য নুরের কক্ষটি সিলগালা করে রাখা হলেও পরে খুলে দেয়া হয়। ওই ঘটনায় দ্বিতীয় দফায় ১০ কার্যদিবস সময় বাড়িয়ে নেয় তদন্ত কমিটি। ২২ ডিসেম্বরের হামলায়  নুরুলের সঙ্গে থাকা অন্তত ৩০ জন আহত হন। ২৩ ডিসেম্বর ৬ সদস্যের কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন নতুন করে নেয়া সময় শেষ হবে আগামী ২৯ জানুয়ারি৷

ডাকসু ভবনে হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এর একটিতে বাদী ভিপি নুর। আরেকটি বাদী পুলিশ। অন্য দুটির বাদী ছাত্রলীগের সাবেক ও বর্তমান দুই নেতা। পুলিশের মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা বর্তমানে কারাগারে আছেন ৷

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬