ঢাবিতে শিক্ষার্থীদের অনশন অব্যাহত, অসুস্থ জগন্নাথ হলের জিএস

১৭ জানুয়ারি ২০২০, ০৯:৫৩ AM

© টিডিসি ফটো

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে চলছে তাদের এ কর্মসূচি।

এদিকে অনশনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৯টার দিকে অনশনস্থলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এসময় আরও কয়েকজন অসুস্থের খবর পাওয়া গেছে।

অনশনে অংশ নেয়া সুষ্ময় দাস নামের এক শিক্ষার্থী বলেন, অনশনের কারণে সকালে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ হলের জিএস কাজল দাস। পরে চিকিৎসক এসেছে। বাকি আরও কয়েকজন অসুস্থ বলে তিনি জানান। তিনি আরও বলেন,  আমাদের অনশন চলছে এবং চলবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। 

প্রসঙ্গত, গত মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার মুখোমুখি হন। পরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা।

পরে বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন একদল শিক্ষার্থী। জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস ও জিএস কাজল দাসের নেতৃত্বে প্রায় অর্ধশত শিক্ষার্থী সেখানে অনশন করছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬