‘স্বপন মামা’র জন্য রাজপথে ঢাবি শিক্ষার্থীরা

১৬ জানুয়ারি ২০২০, ০৫:২৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসির চা বিক্রেতা স্বপন মামার প্রতিবন্ধী মেয়ের অভিযুক্ত ধর্ষকের জামিন বাতিল ও স্বপন মামার বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টিএসসি ভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দেশে সংঘটিত প্রতিটি ধর্ষণের বিরুদ্ধে সবসময় আন্দোলন অব্যাহতসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এসময় দেশে চলমান বিচারহীনতার তীব্র সমালোচনা করেন বক্তারা।

এদিকে সন্ধ্যা থেকে একই দাবিতে টিএসসিতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। যেখানে স্বপন মামার জন্য ন্যায্য বিচার দাবি করা হবে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মো. শিশির বলেন, সকল ধর্ষকরা বুক ফুলিয়ে সমাজে দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছুই করতে পারছিনা। এটার জন্য আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতিই দায়ী। তিনি বলেন, আমরা সমাজের সকল ধর্ষকদের বিচার চাই। পাশাপাশি স্বপন মামার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি করে ওই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

স্লোগান একাত্তরের সভাপতি শাহরিয়ার বলেন, স্বপন মামার চা’ এ মুখে দিয়ে আমরা ক্যাম্পাস চিনেছি। সেই স্বপন মামার পরিবারের সঙ্গে ঘটে গেছে ভয়াবহ ঘটনা। তার বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করছে ৭০ বছর বয়সী বাচ্চু মিয়া। একবছরের মতো জেল খেটে সে আবার ছাড়া পেয়ে স্বপন মামা ও তার ছেলের বিরুদ্ধে মাদকের মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬