এবার আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা

১৬ জানুয়ারি ২০২০, ০৩:৩৭ PM
আমরণ অনশনরত শিক্ষার্থীরা

আমরণ অনশনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যা্লয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। এরআগে গত দুইদিন (মঙ্গল ও বুধবার) শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

অনশনে অংশ নেওয়া জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, একইসাথে পূজা ও নিবাচন হতে পারে না বলে আমরা মনে করি। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরা সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে এই অহিংস আন্দোলনে অংশ নিই।আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী আমাদের সঙ্গে অনশনে বসতে পারেন।

এরআগে গত দুইদিন (মঙ্গল ও বুধবার) শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার সম্মুখিন হন। পরে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন তারা।

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬