ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে বছরব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

১৩ জানুয়ারি ২০২০, ১০:০৬ AM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় এস্টেট অফিসের যৌথ উদ্যোগে বছরব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা সিকদার ও ফরিদা পারভিনসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং এস্টেট অফিসের ভারপ্রাপ্ত ম্যানেজার সুপ্রিয়া দাস উপস্থিত ছিলেন। বছরব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডাকসুর সদস্য মুহা. মাহমুদুল হাসান।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬