‘মিথ্যা, ফাঁপা বুলি মানা সম্ভব নয়’

১০ জানুয়ারি ২০২০, ০৮:০২ PM
মুহাম্মদ রাশেদ খাঁন

মুহাম্মদ রাশেদ খাঁন

জনগণ কেন রাজপথে নেমে প্রতিবাদ করছে না? নাকি আমরা জনগণ জোয়ার বুঝে আন্দোলন করি?
এভাবে একটা ধর্ষণের জন্য প্রতিবাদ করলাম, পুলিশ প্রশাসন ২ দিনের মধ্যে ধর্ষককে আটক করল, আর বাকিদের জন্য কি কিছুই করার নেই?

হ্যা! হাজার দিনেও এই ধর্ষকদের বিচার হয় না, কারণ আমরা বিচার চাই না। এই দেশ এমনই এক দেশ রাজপথে বিচার না চাইলে, মিডিয়াতে নিউজ না হলে, জনগণ উত্তাল না হলে কোনকিছুর বিচার হয় না!

তাহলে আপনি আমি কীভাবে বলি আইন তার নিজস্ব গতিতে চলছে? আপনি আমি কীভাবে বলি ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? যেদিন কোন অপরাধীর বিচারের জন্য জনগণকে রাজপথে নামতে হবে না, প্রশাসন নিজ উদ্যোগে অপরাধীকে আটক করে বিচার নিশ্চিত করবে, আমি সেদিনই বলবো আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে এসব মিথ্যা, ফাঁপা বুলি মেনে নেওয়া সম্ভব নয়।

লেখক: মুহাম্মদ রাশেদ খাঁন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬