ঢাবিতে মুজিববর্ষের কাউন্টডাউন হবে রাজু ভাস্কর্যের পাদদেশে

১০ জানুয়ারি ২০২০, ০৯:৫৬ AM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে কাউন্টডাউন কর্মসূচির উদ্বোধন করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাউন্টডাউন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫টায় তেজগাঁও পুরাতন বিমান বন্দরে জাতীয়ভাবে কাউন্টডাউন কর্মসূচির উদ্বোধন করবেন। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করা হবে। এসময় টিএসসি এলাকাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘মুজিব শতবর্ষ-২০২০’ প্রতিপাদ্য ধারণ করে এবছর বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ড পরিচালিত হবে। ২০২০ সালে মুজিব বর্ষ উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। ১০ জানুয়ারি রাজু ভাস্কর্যের পাদদেশে কাউন্টডাউন ঘড়ি চালুর মাধ্যমে মুজিববর্ষের কর্মসূচি শুরু হবে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬