ঢাবিতে ছাত্রী উত্যক্তের ঘটনায় দুই বাস ড্রাইভার বহিষ্কার

০৯ জানুয়ারি ২০২০, ১০:৫৯ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসের দুই ড্রাইভারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ক্ষণিকা বাস কমিটি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাদেরকে বহিষ্কার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষণিকা বাসের ড্রাইভার সালাম এবং হাসান বিভিন্ন সময় বাসে যাতায়াতকরা নারী শিক্ষার্থীদের অশ্লীল কথা বলে উত্যক্ত করতেন। উত্যক্তের বিষয়টি জানিয়ে গতকাল ঢাবির এক ছাত্রী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি ক্ষণিকা বাসের দায়িত্বরতদের চোখে পড়লে তারা তাদের বহিষ্কার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষণিকা বাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিফাত হাসান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হাসান এবং সালামের নামে এর আগেও অনেক অভিযোগ এসেছিল। গতকাল এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বহিষ্কারে ব্যবস্থা নিতে সুপারিশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিআরটিসি কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬