ঢাবি ছাত্রী ধর্ষণ: আইনি সহায়তা দেবে ২৫ আইনজীবী

০৮ জানুয়ারি ২০২০, ১১:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় ভিকটিমকে আইনি সহায়তা দিতে ২৫ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ আইন সমিতি। আজ বুধবার বাংলাদেশ আইন সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার জন্য আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। এখন বিচার–প্রক্রিয়ায় সব ধরনের সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে বাংলাদেশ আইন সমিতির সদস্য মহানগর পিপি আবদুল্লাহ আবুর নেতৃত্বে ২৫ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। বাংলাদেশ আইন সমিতি চলমান মামলার পুরো প্রক্রিয়া দেখভাল করবে।

এ ঘটনায় মজনু নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দ্রুত সময়ে আসামিকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রবিবার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন। তিনি বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলা বাস স্টপেজে নামেন তিনি। পরে অন্য যানবাহনের জন্য ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তাঁকে পেছন থেকে মুখ চেপে ধরে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণের শিকার হন।

ধর্ষণের এই ঘটনায় ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আজই আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)।

মামলার এজাহার মঙ্গলবার ঢাকার আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রোডাক্ট সেফটি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে বিষ হাতে প্রেমিক হৃদয়ের বাড়িতে মীমের অবস্থান
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় স্কাউটদের ডেঙ্গু প্রতিরোধে র‍্যা…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনায় বাংলাদেশ ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই ঢাকার ১০ আউটলেটে নিয়োগ দেবে আড়ং, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬