ট্রাকচাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

০৬ জানুয়ারি ২০২০, ১২:৩২ PM
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী শাহনাজ পারভীন (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী শাহনাজ পারভীন (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী শাহনাজ পারভীন (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার আহত হয়েছেন তার স্বামী নুরুল আমিন। আহত নুরুল আমিনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নুরুল আমিনের স্ত্রী এবং আব্দুল ছাত্তারের মেয়ে। এছাড়া পারভীন স্থানীয় মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

জানা যায়, বিকালে স্কুল ছুটির পর উপজেলার গাজীপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা মেয়ের বাড়িতে বেড়াতে যান পারভীন। সেখান থেকে সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈরগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পারভীন মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬