ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল ডাকসু ভবন এলাকা

২৯ ডিসেম্বর ২০১৯, ১০:০১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে সেখানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে।

তবে কে বা কারা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পালিয়ে যান দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সব সময় ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায় তারাই এ কাজ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ চক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।’

এর আগে গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। তবে সেটি পুরোপুরি বিস্ফোরিত না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সামনে ককটেলটি  ছুড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে হালকা শব্দ ও ধোয়া বের হলেও সেটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি।

তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত লোকজন পানি ঢেলে দেয় ককটেলে। কে বা কারা ককটেলটি ছুঁড়ে মারে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি ককটেল বিস্ফোরণের ব্যাপারে বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ। এই সুযোগে এরা একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, যা সফল হয়নি। আমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের কেউ এমন কাজ করেনি।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি।

মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষাকূটনীতি চালু করতে যাচ্ছে সরকার 
  • ২৪ আগস্ট ২০২৬
বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যায় নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ
  • ২৪ আগস্ট ২০২৬