নুর-ফারুকদের দেখতে এসে কাঁদলেন বিদেশি নাগরিকরা!

২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৮ PM
হাসপাতালে ফারুকের পাশে আতহার

হাসপাতালে ফারুকের পাশে আতহার © টিডিসি ফটো

ডাকসু ভবনে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিদেশি নাগরিকরা। শুক্রবার নুরদের দেখতে আসেন নেদারল্যান্ডের নাগরিক রনজ। এ সময় হামলার বর্ণনা শুনে বিদেশী নাগরিকরা কেঁদেছেন বলে জানা গেছে। 

বিদেশি নাগরিকদের দেখতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান। ফারুক বলেন, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ হামলায় আহতদের দেখতে গতকাল (শুক্রবার) হাসপাতালে এসেছিলেন রনজ। এর আগে গত বুধবার এসেছেন কাশ্মীরি নাগরিক আতহার। এসময় তারা হামলার বর্ণনা শুনে কান্নায় ভেঙে পড়েন। দেশি-বিদেশী সকলে এই সন্ত্রাসীদের আক্রমণের কথা শুনে চোঁখের পানি ফেলেন, এদের ধ্বংস অনিবার্য।

ফারুক আরও বলেন, আমাদের হাসপাতালে থাকা না থাকা নিয়েও রাজনীতি করা হচ্ছে। আমরা সুস্থ না হলেও আমাদের সুস্থ দেখিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার চেষ্টা চলছে। আমরা হামলার শিকার অথচ আমাদের নামেই মামলা দেয়া হয়েছে। সরকার দলীয় সন্ত্রাসীদের একসঙ্গে রুখে দিতে হবে।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। হামলায় নুর ও তার সংগঠনের ৩৪ নেতাকর্মী আহত হয়েছেন। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছে। তবে পুলিশের করা মামলায় ছাত্রলীগ নেতাদের নাম না থাকায় নুর নিজেও শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ওই দিনের হামলার ঘটনায় নুরুল হক নুরসহ অজ্ঞাত ২৯ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিলেন রাশেদ খান
  • ২৪ আগস্ট ২০২৬
ফুটপাত দখল করে দোকান, মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ …
  • ২৪ আগস্ট ২০২৬
অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না, কারণ জানালেন অধ্যক্…
  • ২৪ আগস্ট ২০২৬
মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬