রিলিজ দিলে অন্য হাসপাতালে ভর্তি হবেন ফারুক

২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১৫ PM
হাসপাতালে আহত নুর ও ফারুক

হাসপাতালে আহত নুর ও ফারুক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ আহত কয়েকজন শিক্ষার্থীকে আজ হাসপাতাল থেকে রিলিজ দেয়া হতে পারে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ কথা জানায় ঢামেক কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদের আহত নেতাকর্মীদের অভিযোগ, পুরোপুরি সুস্থ না করেই তাদেরকে রিলিজ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক্ষেত্রে বাধ্য হয়েই তাদেরকে অন্য হাসপাতালে ভর্তি হতে হবে- এমনও বক্তব্য দিয়েছেন তারা।

চিকিৎসাধানীন ফারুক হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের হাসপাতাল থেকে রিলিজ দেয়া হচ্ছে। আমি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ঠিকভাবে কানে শুনতে পারি না। তারপরও আমাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা বলে গেছেন ডাক্তার। আমি কর্তব্যরত ডাক্তারকে বলেছি, তবুও তিনি আমার কথা শুনছেন না। হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে আসে সুস্থ হওয়ার জন্য অথচ আমাদের অসুস্থ রেখেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হচ্ছে। এখান থেকে রিলিজ দিলে আমরা অন্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেব। সেটাই এখন খুঁজছি।

সংবাদ সম্মেলনে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির বলেন, ‘হাসপাতালে এখন মোট আট জন ভর্তি আছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল। নুরুল ও ফারুককে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। নুর ভাল আছে। আজ হঠাৎ তিনি বললেন যে তার কনুইয়ে ব্যথা। আমরা তার এক্সরে করেছি। রিপোর্ট ভালো আসলে তাকে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেব। হাসপাতালে চিকিৎসাধীন অন্য ছাত্রদের অবস্থাও স্থিতিশীল। গত পরশু এ পি এম সুহেলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তাঁকে আজ আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হতে পারে। তুহিন ফারাবীও ভালো আছেন।

প্রসঙ্গত, ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

ট্যাগ: ডাকসু
বিদ্যুৎ-জ্বালানি সংকটে ওষুধের উৎপাদন খরচ বেড়েছে, এভাবে চলতে…
  • ২৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক…
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবিতে তামাক কোম্পানির প্রচারণা বন্ধ ও স্মোকিং জোন নিষিদ্ধে…
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাল ২ মাস
  • ২৪ আগস্ট ২০২৬
নটরডেমসহ ৪ মিশনারি কলেজের ভর্তি কবে, যা জানা যাচ্ছে
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করেই সচিবালয় ত্যাগ করলেন নন-এমপ…
  • ২৪ আগস্ট ২০২৬