হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে নুরদের বিরুদ্ধে মামলা

২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:০৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুরসহ অজ্ঞাত ২৯ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ডিএম সাব্বির হোসেন বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার এনামুল হকের ছেলে।

মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজিমুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘নুরুলসহ মোট ২৯ জনকে আসামি করে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।’

মামলায় অবৈধ জনতাবদ্ধ হয়ে ডাকসু ভবনে অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও চুরির অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২৯ জন সহ আরো অজ্ঞাতনামা ২২ ডিসেম্বর দুপুর ১২টার সময় ১৫ থেকে ২০ জন লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলামসহ ৮ জন গুরুতর জখম হন। এছাড়া তাদের মারপিটের সময় মানিব্যাগ, মোবাইল ও হাতঘড়ি ছিনিয়ে নেয় আসামীরা। এসময় গুরুতর আহত অবস্থায় অনেককে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় এই মামলাটি করা হয়েছে।

যাদের নামে মামলা করা হয়েছে- ডাকসু ভিপি নুরুল হক নুর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী, মেহেদি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিস উদ্দিন হলের ছাত্র সালেহ উদ্দিন সিফাত, নাজমুল হাসান, আয়াতুল বেহেশতী, রবিউল হোসেন, আরিফুর রহমান। সাইফুল ইসলাম, আরিফুর রহমান।

উল্লেখ্য, গত রোববার ভিপি নুর ও সহযোগীদেরকে ডাকসু কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জন আহত হন। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়।

পুলিশের মামলা ডিবিতে: এদিকে ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানায় দায়েরকৃত মামলাটির কার্যক্রম এখন থেকে ডিবি পরিচালনা করবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম। গত সোমবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ভিপি নুরও পৃথক অভিযোগ দায়ের করেন।

মামলার আসামি করা হয়েছে ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ নেতার নাম উল্লেখ করা হয়। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসীম উদদীন হলের সভাপতি ইয়াদ আল রিয়াদ এবং মাহবুব হাসান নিলয়।

আসামিদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন পুলিশের রিমান্ডে আছেন। ভিপি নুর তার অভিযোগপত্রে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্ত্র দাস, সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ ৩৭ জনকে অভিযুক্ত করা হয়।

ট্যাগ: ডাকসু
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close