আজ হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন নুর: ঢামেক পরিচালক

২৬ ডিসেম্বর ২০১৯, ০২:১৭ PM

© সংগৃহীত

ঢামেক হাসপাতালের সভাকক্ষে সংবাদ সম্মেলন ঢাকসু ভবনে হামলায় আহত ডাকসুর ভিপি নুরুল হক নুর ও অপর আহত ফারুককে আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘হাসপাতালে এখন মোট আট জন ভর্তি আছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল।’ ডাকসু ভবনে হামলায় আহতদের সর্বশেষ অবস্থা এবং কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের দগ্ধদের শারীরিক অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষাকূটনীতি চালু করতে যাচ্ছে সরকার 
  • ২৪ আগস্ট ২০২৬
বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যায় নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ
  • ২৪ আগস্ট ২০২৬
মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতন করায় শিক্ষক আটক
  • ২৪ আগস্ট ২০২৬